গাদ্দাফির রক্তাক্ত শার্ট, বিয়ের আংটি বিক্রি!
লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মাম গাদ্দাফির বিয়ের আংটি ও নিহত হওয়ার সময়কার রক্তাক্ত শার্ট বিক্রি করা হয়েছে। গাদ্দাফির আংটি ও শার্টের মূল্য হিসেবে বিক্রেতা পেয়েছেন ২০ লাখ মার্কিন ডলার। আজ শুক্রবার ডেইলি মেইলে এ খবর প্রকাশিত হয়।গত বছরের অক্টোবরে গাদ্দাফি সির্ত শহরে নিহত হওয়ার সময় এ রূপার আংটি ও শার্ট পরিহিত অবস্থায় ছিলেন। লিবিয়ার অধিবাসী আহমেদ ওয়ারফালি ২০ লাখ মার্কিন ডলার দিয়ে গাদ্দাফির আংটি ও শাটর্টি কিনে নেন। তিনি ভাবছেন, এগুলো অনেক বেশি মূল্যে ইউরোপে বিক্রি করতে পারবেন।এবিসি নিউজের খবরে বলা হয়, ১৯৭০ সালের ১০ সেপ্টেম্বর সাফিয়াকে বিয়ে করার সময় গাদ্দাফি এ আংটি পরেছিলেন। কিন্তু সমালোচকেরা বলেছেন, ওয়ারফালি গাদ্দাফির এসব জিনিস কিনতে পারেনি। এটা ভুল খবরজিনতান শহরের এক অধিবাসী ফেসবুকে লিখেছেন, ‘এটা গাদ্দাফি নয়, লিবিয়ার সম্পদ। এ সম্পদ অন্য কেউ বিক্রি করার অধিকার রাখে না’।