গাদ্দাফির শেষ দুর্গে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বিদ্রোহীরা গতকাল শুক্রবার দেশটির পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফি অনুগতদের শেষ দুর্গ বলে পরিচিত বানি ওয়ালিদে যুদ্ধ শুরু করেছে। এ ছাড়া গাদ্দাফির জন্মস্থান সিরত শহরেও উভয় পক্ষের মধ্যে যুদ্ধ চলছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।গাদ্দাফি অনুগতদের আত্মসমর্পণ করার সময়সীমা শেষ হওয়ার এক দিন আগেই এ যুদ্ধ শুরু হয়েছে। এর আগে বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) বানি ওয়ালিদের গাদ্দাফি অনুগতদের আত্মসমর্পণ করার জন্য সময় বেঁধে দেয়।বিদ্রোহীরা বলছে, বানি ওয়ালিদে হামলার মধ্য দিয়ে গাদ্দাফির বিরুদ্ধে চলমান যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। গাদ্দাফি ও তাঁর ছেলেরা এ শহরে লুকিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে পশ্চিমা কূটনীতিকেরা জানিয়েছেন, ব্রিটেন আগামী সপ্তাহের শুরুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিবিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারে একটি প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছে।