গাদ্দাফির সময় ফুরিয়ে আসছে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মুয়াম্মার গাদ্দাফির বজ্রকঠিন শাসনের দিন শেষ হয়ে এসেছে এবং আরও রক্তপাত এড়াতে লিবিয়ার অত্যাচারী শাসককে এখনই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।ওবামা বলেন, ‘গাদ্দাফি সরকারের সময় ফুরিয়ে আসছে। এক স্বৈরশাসকের কবল থেকে ত্রিপোলি মুক্ত হতে যাচ্ছে।’তিনি বলেন, গাদ্দাফি সরকারের পতন ঘটার লক্ষণ দেখা যাচ্ছে। মর্যাদা ও মুক্তির সর্বজনীন প্রয়াস যে স্বৈরশাসকের শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী, তা লিবিয়ার জনগণ আরও একবার প্রমাণ করল।মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, লিবিয়ার নিয়ন্ত্রণ যে এখন গাদ্দাফির হাতে নেই এই বাস্তবতা তাঁকে অনুধাবন করতে হবে।’ তিনি লিবিয়ার বৈধ সরকারি কর্তৃপক্ষ হিসেবে বিদ্রোহীদের অন্তর্বর্তী জাতীয় পরিষদকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথাও উল্লে¬খ করেন। বাসস।