গাদ্দাফির স্ত্রী ও মেয়ে তিউনিসিয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির স্ত্রী সাফিয়া ও মেয়ে আয়সা কয়েক দিন আগে স্থলপথে তিউনিসিয়ায় যান। তিউনিসিয়ার নিরাপত্তা সূত্র থেকে এ খবর জানা গেছে।গত শনিবার একটি লিবিয়ান প্রতিনিধিদলের সঙ্গে সেখানে যান এবং তাঁরা এখন দক্ষিণের জার্বা দ্বীপে অবস্থান করছেন।গত ফেব্রুয়ারি মাসে লিবিয়ায় গণবিদ্রোহ শুরু হওয়ার পর আয়েশা কয়েকবারই তাঁর বাবার পক্ষে জনসমক্ষে আসেন।গাদ্দাফির মেয়ে একজন আইনজীবী। ২০০৪ সালে সাদ্দাম হোসেনের পক্ষে আইনজীবীদের সঙ্গে কাজ করেছেন তিনি। দ্য গার্ডিয়ান