গাধাবোমার বলি পুলিশপ্রধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে ঘোর প্রদেশে চারসাদা জেলায় আজ মঙ্গলবার গাধাবোমা হামলায় স্থানীয় পুলিশপ্রধান নিহত হয়েছেন। আহত হয়েছে তিনজন। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এ কথা জানানো হয়।প্রাদেশিক পুলিশপ্রধান দিলওয়ার শাহ দিলওয়ার বলেন, বিদ্রোহীরা গাধার পিঠে বোমা বেঁধে চারসাদা জেলা পুলিশ সদর দপ্তরের ফটকের কাছে রেখে দেয়। স্থানীয় সময় সকাল নয়টার দিকে জেলা পুলিশপ্রধান তাঁর কার্যালয়ে যাওয়ার সময় দূরনিয়ন্ত্রণযন্ত্রের মাধ্যমে গাধার পিঠে বেঁধে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই জেলা পুলিশপ্রধান নিহত হন। সরকারবিরোধী তালেবান গোষ্ঠী প্রতিপক্ষের ওপর হামলার নতুন কৌশল এই গাধাবোমা। গাধার পিঠে মালামালের মতো করে বোমা বেঁধে প্রতিপক্ষের কাছে পাঠিয়ে দূরনিয়ন্ত্রিতযন্ত্রের মাধ্যমে এটির বিস্ফোরণ ঘটানো হয়।