গাধার পিঠে চড়ে বিপাকে মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিত হয়ে আনন্দ মিছিলে গাধার পিঠে চড়ায় বিপাকে পড়েছেন ব্রাজিলের একজন মেয়র। আইনি গ্যাঁড়াকলে পড়ে এখন তাঁকে জরিমানা দিতে হতে পারে। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, আইনি নিষেধাজ্ঞা থাকার পরও গত মঙ্গলবার ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর পাসা সেতে-তে প্রাণীর পিঠে চড়ে বেড়ান মেয়র বান্দারলেইন বাতচিসতা। বিচারক লুইসিয়ানে গ্লেস বলেন, নিষেধাজ্ঞা অমান্য করায় তাঁর ২৫০ ডলার জরিমানা হতে পারে। ওই শহরের আদালতের একজন বিচারক বলেন, জয়ী হওয়ার পর তাঁর আনন্দ মিছিলে গাধার ব্যবহার ‘গণতন্ত্রের জন্য অবমাননাকর’।গত অক্টোবরে নির্বাচনী প্রচার চলাকালে তাঁর একজন প্রতিদ্বন্দ্বী তাঁকে ‘অশিক্ষিত’ বলে কটূক্তি করেন। ওই সময় বাতচিসতা তাঁর প্রতিদ্বন্দ্বীকে ব্যঙ্গ করতে নির্বাচনী প্রতীক হিসেবে বেছে নেন ‘গাধা’। পর্তুগিজ ভাষায় গাধাকে ‘বুহো’ বলা হয়, যার অর্থ অপদার্থ। বাতচিসতা কেবল তাঁর নির্বাচনী প্রতীক হিসেবেই গাধা বেছে নেননি, জয়ী হলে গাধার পিঠে চড়ে ঘুরে বেড়াবেন বলেও ঘোষণা দেন।বাতচিসতার এ ঘোষণার পর বিরোধী দলগুলো আদালতের শরণাপন্ন হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত প্রতিপক্ষকে পর্যুদস্ত করতে কোনো প্রাণীকে ব্যবহার করা থেকে বাতচিসতাকে বিরত থাকার নির্দেশ দেন। এই নিষেধাজ্ঞার মধ্যে গাধার পিঠে আরোহণের বিষয়টি রয়েছে।কিন্তু গত মঙ্গলবার বাতচিসতা আদালতের এ নির্দেশ অমান্য করে গাধার পিঠে চড়ে ঘুরে বেড়ান।