গান গাওয়ার পাশাপাশি সুরও করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ইউফোনি। অনুষ্ঠানে আজ গান করবেন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার দুজন শিল্পী সাব্বির ও বাঁধন। কথা হলো সাব্বিরের সঙ্গে।বাইরে নাকি?হ্যাঁ, মুন্সিগঞ্জে এসেছি। বনভোজনে। জায়গাটা পদ্মা রিসোর্ট। সংগীতের সঙ্গে যুক্ত তরুণদের নিয়ে সম্প্রতি একটি সংগঠন হয়েছে, নাম দ্য রিপাবলিক অব ইয়াং মিউজিশিয়ানস (আরওয়াইএমবি)। আমরা তরুণ কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, যন্ত্রীরা এর সঙ্গে যুক্ত হয়েছি। এই সংগঠন থেকেই বনভোজনের আয়োজন করা হয়েছে। আমরা অনেকেই এসেছি। দেখলে মনে হয়, যেন এক মিলনমেলা। বনভোজনের পাশাপাশি আরওয়াইএমবির কার্যকরী কমিটিও গঠন করা হবে এখানে।আপনি তো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।২০০৬ সালে আমি এই প্রতিযোগিতায় অষ্টম হয়েছিলাম।‘মিউজিক ইউফোনি’ অনুষ্ঠানে কী ধরনের গান করবেন?এ পর্যন্ত আমার সাতটি অ্যালবাম বেরিয়েছে। ২০০৮ সালে বেরিয়েছে একক অ্যালবাম আপন আলোয়। এ ছাড়া মিশ্র অ্যালবাম বেরিয়েছে ছয়টি। গত তিন মাসের মধ্যে বেরিয়েছে তিনটি—১৬ ডিসেম্বর দেশের গান নিয়ে প্রিয় বাংলাদেশ, ১ ডিসেম্বর এসেছে জানি আসবে ফিরে আর পয়লা জানুয়ারি একটাই গল্প। পুরো অনুষ্ঠানটি পৌনে দুই ঘণ্টার। শিল্পী দুজন হলেও বেশ কিছু গান করার সুযোগ পাব। সব কটির জনপ্রিয় হওয়া গানগুলো এখানে করব। নতুন একক অ্যালবামের ব্যাপারে কিছু ভেবেছেন?ওটার কাজ শুরু করে দিয়েছি। আগামী রোজার ঈদে বের করার পরিকল্পনা করেছি। আমি তো চট্টগ্রামের ছেলে, তাই নতুনটিতে একটা মাইজভান্ডারি গান করব। লোকগানও থাকবে। পার্থ বড়ুয়া দুটি গানের সুর করছেন। আমি নিজেও সুর করছি।আপনি অন্যদের গানও সুর করেন?আমি কিন্তু অনেক দিন আগে থেকেই পরিচিত বিভিন্ন শিল্পীর গানের সুর ও সংগীত পরিচালনা করছি। এখন কিন্তু পেশাদারভাবেই আমি সুর ও সংগীত পরিচালনার কাজটি করছি। এরই মধ্যে নিশিতা, মুহিন ও রাশেদের নতুন অ্যালবামের জন্য গান তৈরি করছি। পড়াশোনার খবর কী?একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি এমবিএ করেছি।