গান দিয়ে ব্যক্তির আচরণ পরিবর্তন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে সরাসরি গানের অনুষ্ঠান কল-এর গান। অনুষ্ঠানের আজকের শিল্পী সায়ান। আজ তাঁর সঙ্গে কথোপকথন। ‘কল-এর গান’ নিয়ে আপনার প্রস্তুতি কেমন?প্রস্তুতিটা আর সবার মতোই। তবে যেহেতু এটা মার্চ মাস—স্বাধীনতার ৪০ বছর পূর্তির বছর এবং ৮ মার্চ বিশ্ব নারী দিবস; তাই অনুষ্ঠানে যে গানগুলো গাইব তার কিছু গান থাকবে মুক্তিযুদ্ধনির্ভর, কিছু গান নারীকেন্দ্রিক। এর সঙ্গে দর্শকশ্রোতার অনুরোধও রাখব।প্রস্তুতি রয়েছে এমন দু-একটি গানের কথা বলবেন?কিছু নতুন গান করব মুক্তিযোদ্ধাদের নিয়ে—‘আমার দেশের যোদ্ধা তুমি লইও আমার সালাম’, আমার শেষ অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘আবার তাকিয়ে দেখ’ থাকছে। আরও থাকছে নতুন প্রজন্মের উদ্দেশে করা ‘তাহাদের কথা’ গানটি। আপনি কি মনে করেন, গান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব?সমাজ পরিবর্তন করা সম্ভব কি না জানি না, তবে ব্যক্তির কিছু আচরণ পরিবর্তন করা সম্ভব। গানের মূল কাজ ব্যক্তিমানুষকে প্রভাবিত করা। ব্যক্তির শুভবুদ্ধিকে জাগ্রত করা। এ ক্ষেত্রে গান পরোক্ষ ভূমিকা রাখে। আপনার গানের মধ্যে বিপ্লবী আবেগটা বেশি, প্রেম-ভালোবাসার গান কম। কোনো বিশেষ কারণ আছে?গানের ক্ষেত্রে সব ধরনের অনুভূতিই আমার ভেতরে খেলা করে। তবে বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে নরম গানের দিকে চলে যাব। কোনোদিন হয়তো টিভির এ রকম লাইভ অনুষ্ঠানে শুধু প্রেমের গানই করব। কিছুদিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন ব্রায়ান অ্যাডামস। তিনি একসঙ্গে হারমোনিকা আর গিটার নিয়ে গান করেন, আপনার স্টাইলটাও একই রকম।এই স্টাইলটা আমাদের এখানে কম। তবে বিশ্বের অনেকেই এভাবে গান করেন। পাশ্চাত্যের দিকে তাকালে বব ডিলান, নিল ইয়ং, জোয়ান বায়েজ, এমনকি অ্যালানিস মরিসেটকে দেখবেন—তাঁরা এভাবেই গান করেন। ‘আবার তাকিয়ে দেখ’-এর পর নতুন অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন?গান তৈরি আছে। কিন্তু আমি প্রস্তুত নই। একটা অ্যালবাম বের করতে যে রকম প্রস্তুতি দরকার, মানে, অর্থনৈতিক বিষয়টা এসে যায়। সেভাবে আমি তৈরি নই।