গানটির শুটিং হয়েছিল দুই ঘণ্টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্ষমা নাটকটি দেখানো হবে আজ চ্যানেল আইতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। নাটকটির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে চমৎকার কিছু বিষয়। স্বামীর সঙ্গে রাগ করে মেয়েটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে চলে আসে। এখানে আরেকটি ছেলের সঙ্গে তার পরিচয় হয়। মেয়েটির আচরণে পরিবারের বিভিন্নজনের মনে নানা প্রশ্ন তৈরি হয়। কিন্তু শেষে মেয়েটি সবাইকে অবাক করে একটি সিদ্ধান্ত নেয়।’ বললেন মোনালিসা। ক্ষমা নাটকটি লিখেছেন ফেরদৌস হাসান, পরিচালনা করেছেন সবুর খান। কথা হলো মোনালিসার সঙ্গে।আপনাকে অনেক দিন টিভি নাটকে দেখা যায়নি। কেন?মাঝে কিছুদিন দেশের বাইরে ছিলাম। তাই তেমন কাজ করা হয়নি। এখন কিন্তু প্রচুর কাজ করছি। আজ তো যাচ্ছে ক্ষমা, শুক্রবার মাছরাঙা টিভিতে দেখানো হবে ভন্ডুলুম। কিছুদিন আগে ইভ টিজিংয়ের ওপর একটা কাজ করেছি। দারুণ গল্প। নাম দ্বিতীয় মৃত্যুর আগে। এখন কিন্তু কয়েকটি ধারাবাহিকেও কাজ করছি। ‘ক্ষমা’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।এই নাটকে একটা গান আছে, ‘যদি কোনো ফাল্গুনে, আমায় পড়ে মনে/ নীল খামে চিঠি দিও বন্ধু’। গানটি লিখেছেন, সুর ও কণ্ঠ দিয়েছেন ফেরদৌস হাসান। তিনি তো নাট্যকার, পরিচালক। এবার তিনি গান গেয়েছেন, আবার অভিনয়ও করেছেন। নাটকে তিনি আমার স্বামী। ভেবেছিলাম, গানটির শুটিং করতে অন্তত দুই দিন তো লাগবেই। মজার ব্যাপার হলো, মাত্র দুই ঘণ্টায় পুরো গানের শুটিং শেষ!‘ভন্ডুলুম’ নাটকটি কী রকম?পুরোপুরি প্রেমের গল্প। ক্ষমা ও ভন্ডুলুম—দুটি নাটকেই আমার সঙ্গে অভিনয় করেছেন অপূর্ব।