গানে অভিষেক ম্যাডোনা-কন্যা লিওনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথম অ্যালবামের জন্য গাইল ‘পপ কুইন’ ম্যাডোনার মেয়ে লর্ডস লিওন। মায়ের নতুন অ্যালবাম ‘এমডিএনএ’তে গাওয়ার মাধ্যমেই গানে অভিষেক হলো তার। এরই মধ্যে অ্যালবামের ‘সুপার স্টার’ গানটির রেকর্ডিং শেষ করেছে সে।অবশ্য গান গাওয়ার এ বিষয়টিকে গোপন রাখতেই চেয়েছিলেন লিওন। কারণ এখনই মিডিয়ার নজরে আসতে চান না ১৫ বছর বয়সী লিওন। এ প্রসঙ্গে ম্যাডোনার উদ্ধৃতি দিয়ে ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ‘হ্যাঁ, চমত্কার কণ্ঠ পেয়েছে লিওন। বিষয়টি সে কাউকেই জানতে দিতে চায় না। আমার নতুন অ্যালবামে সে গান গেয়েছে। কিন্তু সে আমাকে অনুরোধ করেছে, আমি যেন এটা কাউকে না বলি।’ম্যাডোনা আরও বলেছেন, ‘লিওন শুধু ভালো গানই গায় না, চমত্কার পিয়ানোও বাজায়। সত্যিই দারুণ গায়িকা সে। আমি তাকে প্রতিনিয়তই পর্যবেক্ষণ করছি। ওর বয়স এখন মাত্র ১৫ বছর। এখনো সে ঠিক করেনি, পেশা হিসেবে কোনটাকে বেছে নেবে। হতে পারে সে মেকআপ শিল্পী হবে, চুল কিংবা পোশাকসজ্জা নিয়ে কাজ করার সম্ভাবনাও আছে তার।’ উল্লেখ্য, ম্যাডোনার ‘এমডিএনএ’ অ্যালবামটি মুক্তি পাচ্ছে ২৩ মার্চ।