গানে আর কথায় কলিম শরাফীকে স্মরণ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিশিষ্ট সংগীতজ্ঞ কলিম শরাফীর প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিনটিতে কলিম শরাফীকে স্মরণ করছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। এই সংগঠনের সভাপতি তপন মাহমুদ বলেন, ‘কলিম শরাফীর মৃত্যু দিবস উপলক্ষে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজন করেছি স্মরণ অনুষ্ঠান। শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এখানে কলিম শরাফীর গান ও তাঁর কাজ নিয়ে আলোচনা হবে। থাকবে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শিল্পীদের পরিবেশনায় গান, আলোকচিত্র প্রদর্শনী আর কলিম শরাফীর গান নিয়ে ভিডিওচিত্রের প্রদর্শনী।