গানে গানে বিজয় দিবসকে বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ঢাকাসহ সারা বাংলাদেশে আয়োজিত হচ্ছে কনসার্ট আর সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাতে ভিন্নমাত্রার এক কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ। রাজারবাগ পুলিশ লাইনের এই কনসার্টে গান পরিবেশন করবেন ব্যান্ড নগর বাউল, আর্টসেলসহ আরও অনেকে। তবে কাল শুক্রবার বিজয় দিবসের দিনে রাজধানীর বড় কনসার্ট অনুষ্ঠিত হবে কমলাপুর স্টেডিয়ামে। ওয়ালটনের অর্থায়নে এটির আয়োজন করেছে এটিএন ইভেন্টস। এই অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সুবীর নন্দী, হায়দার হোসেন, শুভ্র দেব, হাসান, কানিজ সুবর্ণা, পথিক নবী, ব্যান্ড রেনেসাঁ, এলআরবি, প্রমিথিউস, শূন্য, অরণ্যসহ আরও অনেকে। কমলাপুর স্টেডিয়ামের এ কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানায় আয়োজক কর্তৃপক্ষ।এদিকে কমলাপুর স্টেডিয়ামের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, শিশুপার্কসংলগ্ন স্থানে দিনব্যাপী অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট। এতে ঋষিজ শিল্পী গোষ্ঠীসহ বেশ কিছু সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম বিজয় দিবসের উল্লাস ছড়াবে নগর জীবনে। এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।কাল শুক্রবার ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডমে বিজয় দিবস কনসার্টে গান করবেন করবেন বালাম, হূদয় খান, আরফিন রুমি ও জয়। অন্যদিকে রাষ্ট্রীয় আয়োজনে সন্ধ্যায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে পারফর্ম করার কথা রয়েছে রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিত্ ও ব্যান্ড সোলসের। এ ছাড়া র্যাডিসন হোটেলে গাইবেন আঁখি আলমগীর। বড়সড়ো আয়োজনের উপরিউক্ত কনসার্টের বাইরেও ঢাকাসহ পুরো বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে বিজয় দিবসের কনসার্ট। ঢাকার বাইরে উল্লেখযোগ্য ইউনিলিভারের আয়োজনে চট্টগ্রাম কালুর ঘাটে পারফর্ম করবেন সাব্বির ও নিশিতা।কাল আরও কনসার্ট হওয়ার কথা ধানমন্ডি উইমেন্স কমপ্লেক্স মাঠ, হোটেল রূপসী বাংলা, হোটেল সোনারগাঁও প্রভৃতি স্থানে।