গানে গানে সঞ্জীব স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনে জনপ্রিয় শিল্পী সঞ্জীব চৌধুরীকে গানে গানে স্মরণ করেছেন তাঁর অনুরাগীরা। ৪৮তম জন্মদিন উপলক্ষে গতকাল রোববার টিএসসি চত্বরে সঞ্জীব উৎসবের আয়োজন করে তাঁর ব্যান্ডদল দলছুট।এতে গান শোনান বাপ্পা মজুমদারের নেতৃত্বে দলছুট, সানবীম, পলাশ অ্যান্ড ফ্রেন্ডস, মহাকাল, পরিধি, অন্যস্বর এবং শিল্পী মিলন মাহমুদসহ আরও অনেকে। উৎসবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থীকে ‘সঞ্জীব বৃত্তি’ প্রদান করা হয়।