গানে ফিরেছেন সেলিন ডিওন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ বিরতি নেওয়ার পর আবার গানের ভুবনে ফিরেছেন সংগীততারকা সেলিন ডিওন। এ বছরের শুরুতে বিশ্রী এক ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হন তিনি। চিকিৎসকেরা তাঁকে গান থেকে দূরে থাকার পরামর্শ দেন। এতে বাতিল হয়ে যায় তাঁর লাসভেগাসের কয়েকটি অনুষ্ঠান। কন্টাক্টমিউজিক ডটকম সূত্রে এ কথা জানা যায়। গত সপ্তাহে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পর তিনি বলেছেন, হ্যাঁ, এবার সেলিন ডিওন ফিরে যেতে পারেন গানের ভুবনে। জুনে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। আইএএনএস।