গানের গাণ্ডীব থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে লেগেছে আজ মুক্ত পৃথিবীর ঢেউ...মন যারে চায় তারে পায় না কেন কেউ?দুজনকে দুজনায়চায় যদি পূজনায়তবে কেন কু-জনায়পেছনে লাগায় ফেউ?মন যারে চায় তারে পায় না কেন কেউ?একই জল-মাটি-হাওয়া...তবু কেন হয় না পাওয়া?যেতে চাইলে হয় না যাওয়াসীমান্তে ঘেউ ঘেউ...মন যারে চায় তারে পায় না কেন কেউ?‘জৈবমুক্তি-অধ্যাদেশ’জারি করুক সকল দেশ...প্রেমপদ্ধতি করলাম পেশতোমার দরবারেও...মন যারে চায় তারে পায় না কেন কেউ?