গানের সঙ্গে মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের ছবিতে গান হবে, সঙ্গে কী? অতি অবশ্যই নাচ! কিন্তু এবার শাহরুখ খান তাঁর ডন ২ ছবিতে গানের তালে তালে মারধর করবেন! হ্যাঁ, এমনটাই জানালেন ছবিটির পরিচালক ফারহান আখতার। কদিন আগে ছবির ‘মুঝকো পেহচান লো’ গানটির শুটিং শেষ করলেন তিনি। বললেন, ‘তুমুল উত্তেজনায় ভরপুর এ ঘরানার মিউজিক ভিডিও এবারই প্রথম হচ্ছে।’ গানটির কোরিওগ্রাফি করেছেন ভৈভবি মার্চেন্ট। তিনি বললেন, ‘এ ধরনের কোরিওগ্রাফি এর আগে করিনি। ঠোঁট নড়ছে, সঙ্গে আবার মারধর—সব মিলিয়ে একদম আলাদা রকমের একটা কিছু হতে যাচ্ছে।’ টাইমস অব ইন্ডিয়া।