গাবতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাবতলীর নৌ টার্মিনালে আজ বুধবার বেলা ১১টায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই উচ্ছেদ কাজ শুরু করে। এতে দারুস সালাম থানার পুলিশও অংশ নেয়।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলো ডটকমকে জানান, নৌবন্দর এলাকায় অবৈধভাবে দোকানপাট গড়ে তুলে ব্যবসা চালাচ্ছিল কতিপয় অসাধু ব্যবসায়ী। এ ছাড়া বালু, পাথর আর ইটের খোয়া দিয়ে সেখানে জায়গা দখলের ব্যবসা হচ্ছিল। এসব অবৈধ ব্যবসা বন্ধে আজ সকাল থেকে এই উচ্ছেদ কাজ শুরু হয়। এ কার্যক্রমে কোনো পক্ষের বাধার সম্মুখীন হতে হয়নি। বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উচ্ছেদ অভিযান চলছে।