গাবতলীতে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে যুবক হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গাবতলীর বাগবাড়ী এলাকায় আজ বৃহস্পতিবার ছিনতাইকারী সন্দেহে একজন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ ভোরের দিকে বাগবাড়ী এলাকায় কয়েকজন যুবক জনৈক ব্যক্তির রিকশার গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। সেই সময় ওই ব্যক্তির চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের গণপিটুনি দেয়। এ সময় দারুস সালাম থানার পুলিশ জনতার রোষ থেকে একজন মুমূর্ষু যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাঁর নাম আনোয়ার (১৮)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোশতাক হোসেন প্রথম আলোকে জানান, নিহত আনোয়ারের অন্য সঙ্গীদের পুলিশ খুঁজছে।