গার্ড অব অনার দেওয়ার জন্য অস্ত্র পেলেন বিডিআর সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বিডিআর স্মৃতিসৌধে আজ শুক্রবার বিডিআর সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে বিডিআরের মহাপরিচালক জেনারেল মইনুল ইসলামকে গার্ড অব অনার দেন সদস্যরা। এ সময় পিলখানা পরিস্থিতি সম্পর্কে মহাপরিচালক সাংবাদিকদের বলেন, শুধু যাঁরা গার্ড অব অনারে অংশগ্রহণ করেছেন, তাঁদেরই অস্ত্র দেওয়া হয়েছে। কারণ অস্ত্র ছাড়া গার্ড অব অনার দেওয়া সম্ভব নয়।স্মৃতিসৌধে শহীদ মুন্সি আবদুর রউফের মা আসেন। তাঁকে বিডিআরের সদস্যরা শ্রদ্ধা জানান।উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের পর এই প্রথমবার গার্ড অব অনার দেওয়ার জন্য বিডিআরের এই সদস্যদের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো। এর আগে সেনাবাহিনীই নিরাপত্তার দায়িত্ব পালন করেছে।