গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি ও গ্যাসের নিয়মিত সরবরাহসহ বেশ কয়েকটি দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন কলেজের ছাত্রীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে তাঁরা অধ্যক্ষের কার্যালয়সহ কলেজের ফটকগুলিতে তালা লাগিয়ে দেন। এ সময় তাঁরা অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেন। রাত সাড়ে আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত কার্যালয়ের ভেতরে অধ্যক্ষ অবরুদ্ধ রয়েছেন।কলেজের ছাত্রীরা অভিযোগ করে জানান, কলেজে তিনটি হোস্টেলের ছাত্রীরা ১৫ দিন ধরে তীব্র পানির সংকটে রয়েছেন। দিনে মাত্র এক ঘণ্টা তাঁদের পানি দেওয়া হয়। এতে ছাত্রীরা সাধারণ দৈনন্দিন কাজ করতে পারেন না। এ ছাড়া গ্যাসের সরবরাহও নিয়মিত নয়। ছাত্রীদের যাতায়াতের জন্য কোনো গাড়ি নেই। এমনকি কোনো ছাত্রী গুরুতর অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যও নেই কোনো অ্যাম্বুলেন্স। ছাত্রীদের অভিযোগ, বিভিন্ন সময়ে অধ্যক্ষকে এসব বিষয় জানালেও তিনি সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেননি। তাই তাঁরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন। যথাযথ কর্তৃপক্ষ হলে এসে সমস্যা সমাধানের আশ্বাস না দিলে তাঁরা অবরোধ তুলে নেবেন না বলে জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ লায়লা আর্জুমান বানুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি এখন কথা বলার মতো অবস্থায় নাই। মৃত্যুশয্যায় রয়েছি।