গাড়ি খাদে, ওষুধ কোম্পানির এমডিসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আজ শনিবার সকালে প্রাইভেট কার (ব্যক্তিগত গাড়ি) খাদে পড়ে রিলায়েন্স ফার্মাসিউটিক্যালস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুলতান আহমেদ (৫০) ও গাড়িচালক আবদুস সামাদ (২৫) নিহত হয়েছেন।সুলতান আহমেদের বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলায় ও সামাদের বাড়ি টাঙ্গাইলের হুগরা গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাতটার দিকে একটি প্রাইভেট কারে করে রাজশাহী থেকে ঢাকায় ফিরছিলেন সুলতান আহমেদ। গুরুদাসপুরের তালবাড়িয়া এলাকায় পৌঁছার পর গাড়িটির সামনের দুই চাকা খুলে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সুলতান ও চালক সামাদ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেয়।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই-আলম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।