গাড়ি চালানো টেকনিক্যাল ব্যাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘গাড়ি চালানো হচ্ছে একটি টেকনিক্যাল ব্যাপার। এর জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন হয় না।’ তিনি বলেন, ‘একজন চিকিত্সক বা নার্স যেমন সেবক, তেমনি চালকেরা জনগণের সেবক, ঘাতক নয়। ঢাকা আরিচা রোডে যেসব বিপজ্জনক মোড় ছিল সেগুলো ইতিমধ্যে যোগাযোগমন্ত্রীর নির্দেশে প্রশস্ত করা হয়েছে।’ সড়ক দুর্ঘটনা অনেক কমে গেছে বলে দাবি করেন তিনি।আজ রোববার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে মালিক-শ্রমিক আয়োজিত সমাবেশে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন। ‘যার যার দল তার তার, মালিক-শ্রমিক এক কাতার’ স্লোগান নিয়ে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সহসভাপতি সাদিকুর রহমান। নৌমন্ত্রী চালকদের উদ্দেশে বলেন, ‘চালকেরা জনগণের সেবক, তাই জনগণকে ভালোভাবে সেবা দিতে হবে। গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলা যাবে না। ওভারটেকিং, ওভার স্পিডে গাড়ি চালানো বন্ধ করতে হবে। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বের করা যাবে না।’সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান, আক্তারুজ্জামান, একে আজাদ, জসিম উদ্দিন প্রমুখ।