গাড়ি চালানোর দাবিতে সৌদি বাদশাহকে এক নারীর চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীদের গাড়ি চালানোর অনুমতি চেয়ে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের কাছে খোলা চিঠি পাঠিয়েছেন দেশটির এক নারী অধিকারকর্মী। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।মানাল আল শরিফ নামের ওই অধিকারকর্মী সৌদিতে নারীদের গাড়ি চালানোর ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রচারাভিযানে নেতৃত্ব দিচ্ছেন। এ জন্য তাঁকে কারাগারেও যেতে হয়েছিল।গতকাল বুধবার এক খোলা চিঠিতে বিদেশি লাইসেন্সধারী নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার জন্য সৌদি বাদশাহর কাছে দাবি জানান মানাল আল শরিফ। নারীদের অধিকার উন্নয়নে বাদশাহ আবদুল্লাহর নেওয়া কিছু পদক্ষেপের প্রশংসা করেন তিনি। এদিকে গতকালই একই দাবির প্রতি সমর্থন জানিয়ে শত শত নারী একটি আবেদনে স্বাক্ষর করেন।উল্লেখ্য, সৌদি আরবে নারীদের গাড়ি চালানো পুরোপুরি নিষিদ্ধ।