গাড়ি নিলামে বিক্রি করবেন ইরানের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি আবাসন প্রকল্পে সাহায্য দেওয়ার জন্য ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ তাঁর ব্যক্তিগত গাড়ি নিলামে বিক্রি করবেন। আজ সোমবার ইরানের সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমন্ত্রী সাদেক মাহসুলি এ তথ্য দিয়েছেন বলে ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন আইআরআইবি একটি প্রতিবেদনে জানায়। খবর সিনহুয়ার।সাদেক মাহসুলি জানান, গতকাল রোববার মেহের আবাসন প্রকল্পে সাহায্য দেওয়ার জন্য প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গাড়ি নিলামে বিক্রি করার ঘোষণা দেন। গাড়িটির মূল নিলামের দাম অচিরেই ঘোষণা করা হবে বলে জানান তিনি।প্রসঙ্গত, মেহের আবাসন প্রকল্পে রিয়েল এস্টেট ডেভেলপারদের বিনামূল্যে জমি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। যার বিনিময়ে তারা ৯৯ বছরের চুক্তিতে গৃহহীন মানুষদের জন্য সস্তায় আবাসিক বাড়ি তৈরি করবে। নির্মাণ প্রকল্প শুরু করতে সরকার রিয়েল এস্টেট ডেভেলপারদের জন্য ব্যাংকঋণ প্রদানের ব্যবস্থা নেবে।