গাড়ি পোড়ানোর মামলায় অভিযোগের বিরুদ্ধে রিভিশন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে অভিযোগ গঠনের বিরুদ্ধে করা রিভিশন নাকচ করে দিয়েছেন আদালত।আজ রোববার সকালে মির্জা ফখরুল ইসলাম ও এলডিপির সভাপতি অলি আহমদ মহানগর দায়রা জজ আদালতে পৃথক দুটি দরখাস্তের মাধ্যমে এ আবেদন করেন। মহানগর দায়রা জজ জহুরুল হক শুনানি গ্রহণ করেন পরে আদেশ দেবেন বলে জানান। দুপুরের দিকে রিভিশন দুটি নাকচ করে দেন আদালত।৭ আগস্ট এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। গত ৩১ জুলাই এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত নয়টা পাঁচ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানার পুলিশ মামলা করে। গত ১০ মে ডিবি পুলিশ প্রথমে মির্জা ফখরুল ইসলামসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২৭ মে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল জব্বার ওরফে জসিমের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ।এ মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, জামায়াতের নেতা নুরুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসাইন সাঈদী ও সাধারণ সম্পাদক আবদুল জব্বার পলাতক।