গাড়িকে গুলির সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যস্ত হয়ে গাড়ি স্টার্ট দিচ্ছিলেন লোকটি। কয়েকবার চেষ্টা করার পরও গাড়ি যখন স্টার্ট নিল না, তখন মেজাজ বিগড়ে গেল। রাগে সঙ্গে থাকা রিভলবার দিয়ে গাড়ির উইন্ডশিল্ড ও ড্যাশবোর্ডে পর পর দুটি গুলি ছুড়লেন তিনি। এরপর প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে ধরে নিয়ে যায় তাঁকে। আগ্নেয়াস্ত্রের অপব্যবহারের দায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে সম্প্রতি এ ঘটনা ঘটে। দণ্ডাদেশ পাওয়া লোকটির নাম লরিয়ানো লরেন্স। এপি