গাড়িচালকের মুঠোফোনে কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার রাস্তা খালি পেয়ে ফার্মগেট থেকে শাহবাগের দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন জয়। হঠাৎ তাঁর মুঠোফোনটি বেজে ওঠে। গাড়িটির গতি কিছুটা কমিয়ে বাঁ হাত দিয়ে প্যান্টের পকেট থেকে মুঠোফোনটি বের করে হেলমেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে কথা বলতে থাকেন। ঠিক সে মুহূর্তে নিজেকে আর সামলে রাখতে পারেন না জয়। মোটরসাইকেলটি কাত হয়ে পড়ে অনেক দূর পর্যন্ত চলে যায়। ফুটপাতের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। তাঁর ডান পা হোন্ডার নিচে চাপা পড়ে। এরপর আর কিছুই খেয়াল নেই জয়ের। জ্ঞান ফিরলে তিনি দেখেন, পঙ্গু হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তাঁর ডান পায়ে কোমর পর্যন্ত ব্যান্ডেজ করা।ঢাকা ছাড়াও জেলা শহর ও দূরপাল্লার গাড়িগুলোর চালকদের মুঠোফোনে এ রকম কথা বলতে দেখা যায়।১১ জুলাই মিরসরাইয়ে ভয়াবহ দুর্ঘটনার অন্যতম কারণ চালকের মুঠোফোনে কথা বলা। এর জন্য আমাদের দেশে আইন রয়েছে, কিন্তু এর কোনো প্রয়োগ নেই। রাস্তাঘাটে প্রায়ই দেখা যায় প্রাইভেট গাড়ি, মোটরসাইকেল ও ভারী যানবাহনগুলোয় চালক মুঠোফোনে কথা বলছেন। এর জন্য নির্ধারিত আইন থাকা সত্ত্ব্বেও এর কোনো প্রয়োগ না থাকায় চালকেরা হরহামেশাই করে যাচ্ছেন এই অপরাধ, যার ফলে ঘটছে নানা রকম দুর্ঘটনা। আইন প্রয়োগকারী সংস্থা যদি মুঠোফোনে কথা বলতে দেখামাত্র শাস্তির ব্যবস্থা করে, তাহলে এ থেকে রেহাই পাওয়া যাবে। এর পাশাপাশি আমাদের সচেতনতা খুবই দরকার। আমরা যদি চালকের আসনে বসে মুঠোফোন ব্যবহার না করি এবং ফোন আসামাত্র রাস্তার এক পাশে গাড়ি পার্কিংয়ে রেখে কথা বলি, তাহলে এ দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া কিছুটা সম্ভব।তার পরও আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এ ব্যাপারে খুব কঠোর হওয়া উচিত। মিরসরাইয়ের দুর্ঘটনাটি আমাদের চালকদের এ বিষয়ে সচেতন করবে বলে আমরা আশা করি। পাদটীকা: মোটরযান বিধি, ১৯৪০-এর ১৫৫ ধারায় যানবাহন চালানো অবস্থায় ইয়ারফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়। ১৯৮৩ সালে মোটরযান অধ্যাদেশ পাস হয়। বিআরটিএ ২০০৭ সালে অধ্যাদেশের এ-সংক্রান্ত ধারা সংশোধন করে ইয়ারফোনের সঙ্গে মুঠোফোন ব্যবহারও নিষিদ্ধ করে। আইন অনুযায়ী, কোনো চালক যান চালানো অবস্থায় মুঠোফোন বা ইয়ারফোন ব্যবহার করলে তাঁর এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হবে।