গাড়িচোর চক্রের অন্যতম হোতা বিল্লাল গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গাড়িচোর চক্রের অন্যতম হোতা বিল্লালকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁর কাছ থেকে তিনটি দামি গাড়ির ২৪ লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।গোয়েন্দা পুলিশের গাড়ি চুরি প্রতিরোধ দলের সিনিয়র সহকারী কমিশনার মোকলেসুর রহমান জানান, গতকাল বিল্লালকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী থেকে গাড়ির যন্ত্রাংশগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, উদ্ধারকৃত যন্ত্রাংশগুলো টয়োটার প্রাডো, আলফার্ড মাইক্রোবাস ও রাশ মডেলের।