গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে দুই ছাত্রনেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৭ ফেব্রুয়ারি হরতালের সময় রাজধানীর নিউমার্কেট ও শাহবাগ এলাকায় বোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে সোহেল খান ওরফে সোহেল (২৭) ও মাহবুবুর রহমান ওরফে বাপ্পি (২৫) নামের ছাত্রদলের সাবেক এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।ডিবির সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ ও নিউমার্কেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তাঁরা রাজধানীতে হরতাল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বোমাবাজি, অগ্নিসংযোগসহ নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।ডিবি কর্মকর্তা জানান, হরতালের দিন দায়ের হওয়া পৃথক মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সোহেল ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও মাহবুবুর রহমান ওই ওয়ার্ডের সাবেক সহসভাপতি। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।