গাড়িতে সাংসদদের স্টিকার লাগিয়ে মাদক পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে র‌্যাব মাদকের একটি বড় চালান আটক করেছে। এ সময় র‌্যাব আলমগীর মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে। র‌্যাব জানায়, সাংসদদের গাড়িতে ব্যবহূত স্টিকার লাগিয়ে ওই মাইক্রোবাসে মাদক নিয়ে যাওয়া হচ্ছিল। র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, মাইক্রোবাসটিতে ৩৬৩ কেজি গাঁজা, ২২১ বোতল ফেনসিডিল ছিল। তাঁদের কাছে খবর ছিল মাদকের একটি চালান ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। এরপর র‌্যাবের একাধিক দল জেলার বিভিন্ন জায়গায় যানবাহনে তল্লাশি চালায়। মেজর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আরও জানান, মাদক বহনকারী মাইক্রোবাসটিতে সাংসদদের গাড়িতে ব্যবহূত স্টিকার লাগানো ছিল। এ ব্যাপারে র‌্যাব সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।আটক আলমগীর মিয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে মাদকের চালানটি আনা হয়। চালানটি ঢাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল।