গাড়িপাগল বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি কেনার বেজায় নেশা তরুণ পপ-ঝড় জাস্টিন বিবারের। কিনবেন না কেন? ১৮ বছরের বিবারের বয়সটাই তো সবেগে ঘুরে বেড়ানোর। হালে বন্ধু ও পরামর্শক ইউশারের বুদ্ধিতে লস অ্যাঞ্জেলেস থেকে একটি সাদা সুপারবাইক কিনেছেন, যা বাজারে রয়েছে সীমিত সংখ্যায়। দাম পড়েছে ২০ হাজার ডলার। টিএমজেড ডটকমে প্রকাশিত খবরে জানা যায়, কয়েক দিন আগে ওই মোটরবাইক তাঁর হাতে পৌঁছেছে। বিবারের রয়েছে বিলাসবহুল বেশ কিছু গাড়ি।এর আগে বিশিষ্ট টিভি উপস্থাপক এলেন ডিজেনারেসের অনুষ্ঠানে তিনি একটি গাড়ি উপহার পেয়েছিলেন। ওই গাড়িটি দিয়েছিলেন বিবারের ব্যবস্থাপক। পুরো এক লাখ ডলার দিয়ে কেনা হয় এই বিলাসবহুল স্পোর্টস কার। তাঁর সংগ্রহে আরও রয়েছে এক লাখ ৬০ হাজার ডলার দামের রেঞ্জ রোভার, ব্যাটম্যান ধাঁচের একটি ক্যাডিলাক ও ফেরারি। ব্যাং শোবিজ।