গাড়ির অন্য ব্যবহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকের অগোচরে তাঁর গাড়ি যাত্রী তোলা ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন চালক। এ ব্যাপারে ভুক্তভোগী এক গাড়ির মালিক বললেন, ‘আমার বাসার সামনের রাস্তাটা খারাপ হয়ে যাওয়ায় গাড়িটা নিজের গ্যারেজে না রেখে একটু দূরের এক বাড়িতে রাখতাম। কিছুদিন বেশ ভালোই ছিল। তারপর দেখি গাড়ির মেঝেতে অদ্ভুত অদ্ভুত জিনিস পড়ে থাকে, চিঁড়ার মোয়া, লটকন—এসব। মিটার দেখি সব সময় বাড়তি। একদিন মাঝরাতে গ্যারেজে গিয়ে দেখি আমার গাড়ি নেই। সকাল বেলা ড্রাইভার এলে তাকে ধরলাম। তখন জানতে পারলাম, গ্যারেজের কেয়ারটেকার আর সে মিলে রাতের বেলা আমার গাড়ি ভাড়া দেয়। সেই ড্রাইভারকে ছাঁটাই করে দিয়েছি, তারপর থেকে আমার গাড়ি অন্য গ্যারেজে রাখি না।’গাড়ি দিয়ে গাড়ি চালনা শিখিয়ে টুপাইস কামিয়ে নেন কিছু চালক। এ ক্ষেত্রে গাড়ি মালিকের, কিন্তু ‘ড্রাইভিং’ শেখানোর পয়সাটা চালকের। গাড়ি চালনা শেখাতে সাগরেদদের কাছ থেকে দুই হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন চালকেরা।গাড়ির কোনো যন্ত্রাংশ কেনার কিংবা গাড়ির সাজসজ্জা করার দায়িত্ব যদি চালকের হাতে সঁপে দেন, তাহলে কমিশনের বিনিময়ে পরিচিত দোকান থেকে কাজগুলো করিয়ে নিতে পারেন চালক। কেননা, শহরের প্রায় সব কার ডেকোরেশনের দোকানে গাড়ির কাজ নিয়ে এলে চালকদের জন্য কমিশন প্রাপ্তির ব্যবস্থা রয়েছে। আর সে ক্ষেত্রে বাড়তি পয়সা গোনার ঝুঁকি কিন্তু মালিকের।চালক কিন্তু গাড়ির যন্ত্রাংশ পর্যন্ত খুলে নিয়ে চোরাই বাজারে বিক্রি করতে পারেন। মালিক বেখেয়ালি হলে গাড়ির নতুন টায়ার, ব্যাটারি—এগুলো খুলে বিক্রি করে পুরোনোটা লাগিয়ে নেওয়া যায়। ঢাকা শহরে বেশির ভাগ টায়ারের দোকানেই নতুন টায়ার বিক্রি করে পুরোনো টায়ার কেনা যায়। আর অন্যান্য যন্ত্রাংশ যে খুব একটা নিরাপদ, সে কথাও হলফ করে বলা যায় না। ধোলাইখালে পুরোনো মোটর পার্টসের দোকানগুলোতে যাঁরা দু-একবার গিয়েছেন, তাঁদের সে কথা খুব ভালো করেই জানা আছে।