গায়ক হয়ে উঠছেন ওবামা! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন দিন গায়ক হিসেবে জনপ্রিয় হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিউইয়র্কের পর এবার হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে গান গেয়ে স্টেজ মাতালেন ওবামা।গতকাল মঙ্গলবার রাতে ‘হোয়াইট হাউস ব্লুজ ফেস্টিভ্যাল’-এ একপর্যায়ে মাইক্রোফোনে তিনি গেয়েছেন ‘সুইট হোম শিকাগো’ গানটির অংশ বিশেষ।মার্কিন কৃষ্ণাঙ্গদের ইতিহাস উদযাপনের মাস উপলক্ষে গতকাল হোয়াইট হাউসে ব্লুজ গায়কদের সম্মানে এই হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানের আয়োজন করেন ওবামা।

এর আগে নিউইয়র্কে বারাক ওবামার বক্তব্য শুনতে গিয়েছিলেন অনেকে। কিন্তু তাঁরা ভাবেননি বক্তব্যের সঙ্গে সঙ্গে ওবামার গানও শুনতে পারবেন।২০১২ সালে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে তহবিল সংগ্রহের কাজে ওবামা নিউইয়র্কে যান। হারলেমের অ্যাপোলো থিয়েটারে হঠাত্ ওবামা গান গেয়ে ওঠেন। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী অ্যালবার্ট গ্রিনের জনপ্রিয় গান ‘লেটস স্টে টুগেদার’, ‘আই এম সো ইন লাভ উইথ ইউ’ গেয়ে ওঠেন ওবামা। আর ওবামার ওই দুই লাইন গান শুনেই দর্শকেরা হাততালি দিয়ে উল্লাসে মেতে ওঠেন। গান দিয়ে নিউইয়র্কবাসীকে মাতিয়ে তোলেন ওবামা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘দর্শকেরা ভাবতেই পারেনি যে আমি গান গাইব। এটি ছিল তাদের কাছে অপ্রত্যাশিত।’

ওবামা গান গেয়ে শুধু যে দর্শক মাতিয়ে তুলছেন, তা নয়। ফার্স্ট লেডি মিশেল ওবামাও তাঁর গানের চরম ভক্ত ও শ্রোতা। জনপ্রিয় উপস্থাপক জেনোর উপস্থাপনায় যুক্তরাষ্ট্রের এনবিসি টিভি চ্যানেলে প্রচারিত টক শো ‘দ্য টুনাইট’ শোতে স্বামীর গুণের কথা বলেছেন মিশেল।যুক্তরাজ্যের ডেইলি মেইলের একটি প্রতিবেদনে মিশেলের বরাত দিয়ে বলা হয়, ‘ওর (ওবামার) সুন্দর গানের গলা। সারাক্ষণ গান আমাকে গান গেয়ে শোনায় ও।’ক্ল্যাসিক ঘরানার গান বেশি পছন্দ করেন ওবামা। তবে অন্য অনেক গানও রয়েছে তাঁর পছন্দের তালিকায়। রয়টার্স।