গায়িকা হবেন মিরান্ডা কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি গায়িকা হওয়ার গোপন ইচ্ছার কথা জানিয়েছেন ভিক্টোরিয়া’স সিক্রেটখ্যাত অস্ট্রেলিয়ান সুপার মডেল মিরান্ডা কার। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মিরান্ডার স্বামী ব্রিটিশ অভিনেতা অরলান্ডো ব্লুমও।এ প্রসঙ্গে ব্লুম বলেছেন, ‘সব সময়ই একজন পপগায়িকা হওয়ার স্বপ্ন দেখেছে মিরান্ডা। এরই মধ্যে বেশ কয়েকটি গানের রেকর্ডিংও সম্পন্ন করেছে সে। কিন্তু মিরান্ডার সন্দেহ, শ্রোতারা আদৌ তার গান শোনার সুযোগ পাবেন কি না।’এদিকে ভোগ ম্যাগাজিনকে দেওয়া মিরান্ডার সাক্ষাত্কারের উদ্ধৃতি দিয়ে ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, ‘গান গাইতে খুবই ভালো লাগে আমার। সবার অজান্তে বেশ কয়েকটি গান রেকর্ডও করেছি। আমি নিশ্চিত নই, গানগুলো শোনার সুযোগ সবার হবে কি না। মডেলিং, বই লেখা, কসমেটিকস ব্যবসা সামলে পরিবারকেও সময় দিতে হয় আমার। সব মিলিয়ে দারুণ ব্যস্ত থাকি আমি। এ জন্য এই মুহূর্তে নির্দিষ্ট কোনো কাজের প্রতি পুরোপুরি মনোযোগী হতে পারছি না।’