গায়ে কালো রং মেখেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক কালো ছায়া। পরিচালনা করেছেন সকাল আহমেদ। এই ধারাবাহিকে অভিনয় করছেন বিন্দু। কথা হলো তাঁর সঙ্গে।ঈদ তো শেষ। নাটকে কাজের কী খবর? কবে থেকে শুরু করছেন?এবার ভেবেছিলাম, কয়েকটা দিন বিশ্রাম নেব। অনেক তো কাজ করেছি। পারলাম না। ঈদের পর বুধবার থেকে কাজ শুরু করেছি। হূদি হকের ধারাবাহিক ইকারুসের ডানা। বৈশাখী টিভিতে ধারাবাহিকটি নিয়মিত প্রচারিত হচ্ছে। এখন টিভিতে যে ধারাবাহিকগুলো যাচ্ছে, ঈদের পর থেকে এগুলোর কাজ শুরু হয়েছে। আজ (শনিবার) করছি সকাল আহমেদের কালোছায়া ধারাবাহিকের কাজ।‘কালোছায়া’ ধারাবাহিকে আপনার গায়ের রং পাল্টে গেছে।একেবারে কালো বললে যা বোঝায়, তেমনি। যেদিন এই ধারাবাহিকের কাজ থাকে, সেদিন সকালে এসেই হাতে, মুখে, গলায় কালো রং মাখতে শুরু করি। মেকআপটা নিতে অনেক সময় লাগে। অন্য দিন রাতে কাজ শেষ করে মেকআপ নিয়েই বাসায় চলে যাই। যেদিন কালোছায়ার কাজ থাকে, সেদিন পারি না। মেকআপ তুলে বাসায় যাই। এই মেকআপে বাইরে সবাই আপনাকে চিনতে পারে?ভেবেছিলাম চিনতে পারবে না। কিন্তু চিনতে পেরেছে। সেদিন নাটকের শুটিং হচ্ছিল একটি স্কুলের সামনে। ক্যামেরা ছিল একটু দূরে, দোকানের ভেতর। আমার মাথায় ঘোমটা ছিল। তার পরও আশপাশের সবাই আমাকে দেখে এগিয়ে আসে। নানা কথা জিজ্ঞেস করে। এবার বলুন, ঈদের সময়টা কেমন কাটালেন? বাবা-মা যে কী, তা খুব বুঝতে পেরেছি। কারণ, তাঁরা দুজনেই এবার হজে গেছেন। এর আগে কখনো এক-দুই দিনের জন্যও আমাদের একা রেখে তাঁরা বাইরে যাননি। তাও আবার ঈদের সময়। বুঝতেই পারছেন, সেই গরু কেনা থেকে শুরু করে কোরবানি দেওয়া, পরের কাজগুলো শেষ করা, গোছানো—সব আমাকেই দেখাশোনা করতে হয়েছে। গরুটা কয়েক দিন আগেই ঝিনাইদহ থেকে আনার ব্যবস্থা করেছিলাম। মাছরাঙা টিভিতে ‘পথের দাবী’ ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটি তৈরি হচ্ছে। এখানে আমার চরিত্রের নাম ‘ভারতী দেবী’। উপন্যাসে ‘দুর্গা’কে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, তবে নাটকে ‘ভারতী দেবী’ চরিত্রটিকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে।