গিনিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিনির পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গতকাল শনিবার কমপক্ষে ৫০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ কথা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, গতকাল একটি লরি লোকজন নিয়ে গিনির মরিবাদো থেকে বেলা শহরের একটি সাপ্তাহিক হাটের উদ্দেশে যাচ্ছিল। হঠাত্ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলোর ওপর আছড়ে পড়ে। এতে ৫০ জনের মৃত্যু ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে বেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, হাসপাতালে ভর্তি ২৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গিনি সরকারের একজন মন্ত্রী আলহাসান কোন্দে আজ রোববার এক বিবৃতিতে একটি বার্তা সংস্থাকে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। রাস্তায় নিয়ন্ত্রণহীন একটি লরিকে এই দুর্ঘটনার জন্য দায়ী করেন তিনি।দুর্ঘটনাস্থলের কাছাকাছি একটি স্থানে নিহত ব্যক্তিদের গণকবর দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।