গিনেথ প্যালট্রোর ‘ভ্যালেন্টাইন টিপস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভ্যালেন্টাইনস ডে’ বা ভালোবাসা দিবসকে বিশেষ করে তুলতে সবারই কম বেশি নিজস্ব পন্থা রয়েছে। সম্প্রতি এ নিয়ে প্রয়োজনীয় ‘পরামর্শ’ দিয়েছেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা গিনেথ প্যাল্ট্রো। পুরো দিন প্রিয় সঙ্গীকে একের পর এক ‘রোমান্টিক সারপ্রাইজ’ দেওয়ার পরামর্শ দিয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা।প্যালট্রোর মতে, একসঙ্গে নাস্তা করার মধ্য দিয়েই বিশেষ এই দিনটির শুরু হওয়া উচিত। সে সময় পরস্পরের মধ্যে চলবে ভালোবাসার বাক্যবিনিময়। রঙিন কাগজে হূদয়ের ছবি এঁকে উপহার দেওয়ারও পরামর্শ দিয়েছেন প্যালট্রো। এ ছাড়া একে অপরের আইপডে রোমান্টিক গানও ভরে দিতে বলেছেন।এ প্রসঙ্গে প্যালট্রোর উদ্ধৃতি দিয়ে আইএএনএস জানিয়েছে, ‘বিকেল তিনটায় ফুলের তোড়া তুলে দিতে হবে ভালোবাসার মানুষটির হাতে। এর আগে মধ্যাহ্নভোজ সারতে হবে চিকেনের জিভে জল আসা কোনো পদ সহযোগে, সঙ্গে থাকবে ফল। প্যালট্রো অবশ্য নির্দিষ্ট করে ১৮ বছরের ওপর যাঁদের বয়স, এমন জুটিদের উদ্দেশে বিশেষ টিপসও দিয়েছেন।১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত হলিউডের অভিনেতা ব্রাড পিটের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন প্যালট্রো। তাঁদের বাগদানও হয়েছিল। কিন্তু মাত্র ছয় মাসের মাথায় তা ভেঙে দেন প্যালট্রো। ১৯৯৭ সালে তিনি সম্পর্কে জড়ান মার্কিন অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে। এ সম্পর্ক টিকেছিল তিন বছর। ২০০২ সালে তাঁর পরিচয় হয় ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ও গিটারিস্ট ক্রিস মার্টিনের সঙ্গে। ২০০৩ সালের ডিসেম্বরে বিয়ে করেন তাঁরা। তাঁদের দুই সন্তান, মেয়ের নাম অ্যালিসন মার্টিন ও ছেলের নাম অ্যান্থনি মার্টিন।