গিনেস বুকে আশা ভোঁসলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে যুক্ত হলো ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের নাম। স্টুডিওতে সর্বাধিক গান রেকর্ড করার জন্য এই সম্মানে ভূষিত করা হয় আশা ভোঁসলেকে। জানা গেছে, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত ভারতীয় ২০টি ভাষাসহ বিশ্বের বিভিন্ন দেশের ভাষায় ১১ হাজারেরও বেশি গান স্টুডিওতে রেকর্ড করেছেন আশা। এর মধ্যে বেশির ভাগ গানেই তিনি ছিলেন একক শিল্পী। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এশিয়ান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আশা ভোঁসলের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।