গিরীশ কারনাড নিয়ে প্রাচ্যনাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বাদশ শতকের মধ্যভাগে দক্ষিণ-পশ্চিম ভারতের কানাড়ার (বর্তমান কর্নাটক) কল্যাণনগরে বেধেছিল এক সাম্প্রদায়িক দাঙ্গা। এরপর আধুনিক ভারতে গত শতকের নব্বইয়ের দশকে বাবরি মসজিদ ধ্বংস করা নিয়ে লাগে রক্তক্ষয়ী দাঙ্গা। দুই সময়ের এই দুই ঘটনা নিয়ে ভারতের খ্যাতিমান নাট্যকার গিরীশ কারনাড লিখেছিলেন রক্তকল্যাণ নাটকটি। গতকাল জাতীয় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ হলে এই নাটকটিই পরিবেশন করলেন প্রাচ্যনাট স্কুলের শিক্ষার্থীরা।