গিলানি-কায়ানি মুখোমুখি হচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি আজ শনিবার মুখোমুখি হচ্ছেন। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।খবরে বলা হয়, আজ বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা মন্ত্রিসভার প্রতিরক্ষা কমিটির বৈঠকে জেনারেল কায়ানি উপস্থিত থাকবেন। পাকিস্তানের নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রাখে এই কমিটি। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।দেশটিতে সম্ভাব্য সেনা অভ্যুত্থান বিষয়ে ‘গোপন চিঠি’ নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে চরম উত্তেজনা চলছে। আজকের বৈঠকে দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক পুনস্থাপন বিষয়ে সুপারিশগুলো এ আলোচনায় গুরুত্ব পাবে। তবে বিভিন্ন সূত্র জানিয়েছে, সেনা অভ্যুত্থানের আশঙ্কার প্রেক্ষাপটে এ বৈঠক সরকার ও সেনাবাহিনীর মধ্যে ব্যবধান কমানোর একটা সুযোগ তৈরি করে দেবে।