গিলানি শান্তির দূত: মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তান সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে। ইসলামাবাদ নয়াদিল্লিকে আশ্বস্ত করে বলেছে, মুম্বাই হামলায় জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। মালদ্বীপের আদ্দু দ্বীপপুঞ্জের রাজধানী হিথাধুর কনভেনশন সেন্টারে ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনে গিয়ে এক দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় গড়ে তোলার জন্য আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের প্রধানমন্ত্রী আজ বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার পরবর্তী বৈঠক আরও বেশি গঠনমূলক হবে।বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গণমাধ্যমকে বলেন, তাঁদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে ‘শান্তির দূত’ বলে অভিহিত করেন। তিনি বলেন, গিলানির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে দুই দেশের উন্নয়নের জন্য সামনে আরও অনেক কাজ করতে হবে।ইউসুফ রাজা গিলানিও মনমোহন সিংয়ের সঙ্গে একমত পোষণ করে বলেন, তাঁদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, পানি, সন্ত্রাসসহ বিভিন্ন ইস্যু নিয়ে তাঁদের মধ্যে খোলামেলা কথা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।