গিলানি সরকারকে সমর্থন দিয়েছে দুটি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সরকারকে মুসলিম লিগ-কিউ সুশাসনের স্বার্থে সমর্থন দেবে বলে জানিয়েছে।পিএমএল-কিউ জাতীয় পরিষদে তৃতীয় বৃহত্তম দল। দলটির নেতা চৌধুরী সুজাত হোসেন প্রধানমন্ত্রী গিলানিকে আশ্বাস দিয়ে বলেছেন, তাঁর দল কোনো অগণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন দেবে না। পিএমএল-কিউ কাল মঙ্গলবার বর্তমান পরিস্থিতি আলোচনা করার জন্য সভা ডেকেছে।সরকারের এই নাজুক পরিস্থিতির কোনো সুযোগ নিতে চায় না পিএমএল-কিউ। সরকারের বিরুদ্ধে কোনো অনাস্থা এলে পিএমএল-কিউ এর বিরোধিতা করবে বলে জানা গেছে।মুসলিম লিগের (এন) এবং জাতীয় পরিষদে বিরোধী দলের নেতা চৌধুরী নিসার আলী খান আজ সোমবার জানিয়েছেন, তাঁর দল সরকারের স্থিতিশীলতার পক্ষে। এই মুহূর্তে তাঁরা সরকারের পতন চান না।উল্লেখ্য মুত্তাহিদা কওমি মুভমেন্ট-এমকিউএম পাকিস্তানের জোট সরকার থেকে পদত্যাগ করায় পাকিস্তান পিপলস পার্টির সরকার কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।গতকাল রোববার এমকিউএম বিরোধী দলের আসনে বসার কথা ঘোষণা দেওয়ায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গেছে।প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এখন সরকারের পতন ঠেকাতে নতুন মিত্র খুঁজছেন।গিলানি আজ লাহোরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তবে, বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বলে জানা গেছে। দ্য নিউজ অনলাইন।