গিলানির নেওয়া সিদ্ধান্তের পক্ষে জারদারির প্রজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির গত ২৬ এপ্রিল থেকে ১৯ জুনের মধ্যে নেওয়া সব সিদ্ধান্তকে সাংবিধানিক নিরাপত্তা দিতে প্রজ্ঞাপন জারি করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পাকিস্তানের দৈনিক পত্রিকা ডনের অনলাইন সংস্করণে প্রকাশিত এক খবরে এ কথা জানানো হয়।আজ রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, গিলানির নেওয়া এসব সিদ্ধান্ত কোনো আদালতে চ্যালেঞ্জ করা চলবে না। অন্যান্য রাষ্ট্রের সঙ্গে প্রধানমন্ত্রী গিলানির করা যেকোনো চুক্তিকেও সাংবিধানিক নিরাপত্তা দেওয়া হয়েছে। ১৯ জুন দেশটির সুপ্রিম কোর্ট গিলানিকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করলে তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান।