গিলানির বিরুদ্ধে অনাস্থা আনবে না পাকিস্তান মুসলিম লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধান বিরোধী দল দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনবে না বলে জানিয়েছে।দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) মনে করে, এ ধরনের ভোট পুরো দেশের জন্য ক্ষতিকর হবে। দলটির চেয়ারম্যান রাজা জাফর-উল-হক আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন।এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি অনাস্থা প্রস্তাব না আনার জন্য দেশটির বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের ভোট দেশে অস্থিতিশীলতা বৃদ্ধি করতে পারে। রয়টার্স।