গিলানির মামলার শুনানি ১ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। দ্য ডন পত্রিকার অনলাইন এ খবর জানিয়েছে।একই সঙ্গে সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানিতে সশরীরে হাজির হওয়ার বাধ্যবাধকতা থেকে প্রধানমন্ত্রী গিলানিকে অব্যাহতি দিয়েছেন। আদালত অবমাননার অভিযোগে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হাজির হন গিলানি।প্রেসিডেন্ট জারদারিসহ অন্যদের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলাগুলো পুনরায় চালু করতে আদালতের দেওয়া নির্দেশনা পালন না করায় প্রধানমন্ত্রী গিলানিকে আদালত অবমাননার দায়ে গত সোমবার অভিযুক্ত করেন সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রীকে আজ ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেন কোর্ট।সুপ্রিম কোর্টে হাজির হয়ে গিলানি বলেন, ‘আদালতের প্রতি আমার শ্রদ্ধা দেখানোর জন্য আজ আমি এখানে এসেছি।’আদালতকে তিনি জানান, প্রেসিডেন্ট হিসেবে আসিফ আলী জারদারি দায়মুক্তি পেয়েছেন।আদালতে গিলানি বলেন, ‘দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার বিষয়টি ভালো বার্তা দেবে না।’প্রধানমন্ত্রী গিলানির আগমন উপলক্ষে আদালতের বাইরে কড়া নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়। সুপ্রিম কোর্টে অনেক জ্যেষ্ঠ মন্ত্রী ও নেতা হাজির হন।পাকিস্তানে অবমাননার অভিযোগে গিলানিসহ এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রী আদালতে হাজির হলেন। দোষী প্রমাণিত হলে তাঁকে প্রধানমন্ত্রিত্ব হারাতে হবে।