গিলার্ডের নেতৃত্ব নিয়ে আজ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বে জুলিয়া গিলার্ডের থাকা না-থাকা নিয়ে আজ বৃহস্পতিবার দলের ভেতর ভোট নেওয়া হবে। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় এই ভোট হবে। আজ রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।লেবার পার্টির নেতৃত্ব থেকে জুলিয়া গিলার্ডকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দলের একটি পক্ষ। তাঁরা আগামী নির্বাচনে দলের ভরাডুবি ঠেকাতে গিলার্ডের জায়গায় সাবেক নেতা কেভিন রাডকে প্রধান হিসেবে দেখতে চান। এর পরিপ্রেক্ষিতে গিলার্ড পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্ব চলাকালে এ ঘোষণা দেন।দলের নেতা নির্বাচিত হওয়ার পর দুই বছর ধরে জুলিয়া গিলার্ডের নেতৃত্ব হুমকির মুখে রয়েছে। বিশেষ করে ভোটাররা লেবার পার্টি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। লেবার পার্টির মন্ত্রী সাইমন ক্রিন বলেন, ‘এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি দলের ও দেশের ভবিষ্যতের বিষয়।’অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ২০১০ সালের জুন মাসে দলের প্রধান হিসেবে কেভিন রাডের স্থলাভিষিক্ত হন।এক জনমত জরিপের ফলে আভাস পাওয়া গেছে, আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে লেবার পার্টি পার্লামেন্টের ১৫০ আসনের মধ্যে ২০টি আসন হারাবে।