গিয়াসউদ্দিনের বিরুদ্ধে অর্থপাচারের মামলায় হাইকোর্টের রায় সাত দিনের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে মুদ্রা পাচারের (মানি লন্ডারিং) মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের স্থায়ী জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের রায় সাত দিনের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ রোববার দুপুরে চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেন।উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার এ মামলায় গিয়াসউদ্দিন আল মামুনের স্থায়ী জামিন মঞ্জুর করেছিলেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ২৬ অক্টোবর বিএনপির নেতা তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করে।আইনজীবীরা জানান, মামুনের বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। এর মধ্যে ২০টি মামলায় তিনি এর আগে জামিন পেয়েছেন। মামুনকে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার করা হয়।