গীতিকার প্রিয়াঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী থেকে গীতিকার হওয়ার ইচ্ছে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। মনপ্রাণ ঢেলে দিয়েছেন গান লেখায়। তিনি যেখানেই যাচ্ছেন, সঙ্গে রাখছেন একটি নোটবুক ও একখানা কলম। যখন মাথায় যে ভাবনা আসছে, হয় সেটা টুকে রাখছেন, নয়তো ঘসঘস করে লিখে চলেছেন। একটি অ্যালবামের সব কটি গান লেখার ইচ্ছা আছে তাঁর। সে জন্য খ্যাতিমান গীতিকার, কবি-লেখকদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। বিভিন্ন সময় তাঁদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, নিজের ভাবনাগুলো নিয়ে আলোচনা করছেন। শোনা যচ্ছে, প্রিয়াঙ্কা নাকি মারায়া ক্যারিকে দেখেই গান লেখায় উদ্বুদ্ধ হয়েছেন। এ ছাড়া রুমি ও সুফি কবিদের লেখার বিশেষ ভক্ত প্রিয়াঙ্কা। টিএনএন।