গীতিকার মৌসুমী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুতে মডেলিং, এরপর অভিনয়, তারপর পরিচালনা। এবার মৌসুমী চলচ্চিত্রের জন্য গান লিখেছেন। ছবির নাম ছায়া-ছবি। ‘মন যা বলে বলুক’ শিরোনামে মৌসুমীর লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী। মুম্বাই যাওয়ার আগে ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘রোববার গানটির রেকর্ডিং হবে মুম্বাইয়ের স্টুডিওতে। গানটিতে শ্রেয়া ঘোষালের কণ্ঠ দেওয়ার কথা আছে।’মৌসুমী বলেন, ‘অনেক দিন থেকেই ছবিটির পরিচালক একটি গান লেখার ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করছিলেন। ছবির গল্প শোনার পর ভালো লেগেছে, এরপর গানটি লিখে ফেললাম। দর্শকদের পছন্দ হলেই আমি খুশি হব।’