গীতিকারের কাণ্ড!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি একজন গীতিকার। নাম জেসন ব্যাঙ্কস। কয়েক দিন আগে তাঁর বান্ধবী অভিযোগ করে বসেন, তিনি অন্য মেয়েদের নিয়ে গান লিখে বেড়ালেও তাঁকে নিয়ে এক লাইনও লেখেননি। প্রথমে অভিমান। পরে তুমুল ঝগড়া। হঠাৎ প্রেমিকার মুখে দুম দুম করে ঘুষি মারতে থাকেন জেসন। পুলিশ আসে। ধরে নিয়ে যায় জেসনকে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এ ঘটনা ঘটেছে। দ্য বিভার কাউন্টি টাইমস বলেছে, আহত বান্ধবীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অবশ্য বর্তমানে জেসন জামিনে মুক্ত। এপি